সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১০:৪৯:২৭ |

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে ইন-অ্যান্ড-আউট বার্গার নামের ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

অঙ্গরাজ্যটির পুলিশ কয়েকজন হতাহত হয়েছেন বলে নিশ্চিত করলেও সুনির্দিষ্ট সংখ্যাটি এখনো জানায়নি। বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

স্থানীয় টুইন ফলস শহরের পুলিশপ্রধান ম্যাথিউ হিকস বলেন, ইন-অ্যান্ড-আউট বার্গার নামে ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটেছে। হতাহতের প্রকৃত সংখ্যা জানতে এখনো কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।সাংবাদিকদের ম্যাথিউ হিকস বলেন, গুলি ছোড়ার সময় সেখানে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।

শহর কর্তৃপক্ষের মুখপাত্র জোশ পালমার বলেন, গুলির ঘটনায় তিনজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী আছেন কি না, সেটা তিনি নিশ্চিত করেননি।

এ ঘটনার ভিডিও ফুটেজ প্রচার করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ফুটেজে রেস্তোরাঁর বাইরে লম্বা বন্দুক নিয়ে এক তরুণকে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে ওই রেস্তোরাঁর বাইরে বেশ কিছু মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

আইডাহো অঙ্গরাজ্যের দক্ষিণের শহর টুইন ফলস। সল্ট লেক সিটি থেকে শহরটির দূরত্ব প্রায় ১৮০ মাইল বা ২৯০ কিলোমিটার। শহরটিতে প্রায় ৫৬ হাজার মানুষের বসবাস। সূত্র: এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..