সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১৪:০৯:৫৭ |
রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তৈরি হয়েছে বোমা আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এছাড়া এ বিষয়ে ডিএমপির সিটিটিসিকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট যাচ্ছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ কৈশৈনু মারমা বলেন, সকাল ১১টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত বস্তা পড়ে থাকার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস্তার ভেতরে কী আছে তা স্পষ্ট নয়, তাই বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন; পরীক্ষা-নিরীক্ষার পর ভেতরে কী আছে তা জানা যাবে।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের দেওয়া খবরে লোকাল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আপাতত মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ বন্ধ রয়েছে। বোমাসদৃশ বস্তুটি আদৌ বোমা বা ক্ষতিকর কোনো বিস্ফোরক জাতীয় কিছু কিনা তা খতিয়ে দেখার জন্য ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করবে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে বোমাটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় একজন পথচারীও আহত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..