সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১৩:৩২:৫৮ |
দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে দেশি-বিদেশি প্রতিনিধিদল ইতোমধ্যে টাঙ্গাইল কটন মিলসহ বন্ধ হয়ে থাকা কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে।

শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো চালুর পর যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়েও সরকার কাজ করছে। তবে এ প্রক্রিয়ায় সময় লাগবে। 

তিনি অভিযোগ করেন, বিগত সরকার শতভাগ বিদ্যুৎ উৎপাদনের কথা বললেও বাস্তবে সেই দাবি সত্য ছিল না।

টাঙ্গাইল কটন মিলের সাবেক শ্রমিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে মো. শরীফুল আলম বলেন, মিল চালু হলে যেসব শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন, তাদের মধ্যে যোগ্য ও স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করা হবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, বিটিএমসির সচিব ও পিপিপি প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..