সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৭, | ১২:২৭:০৭ |

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। বুধবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট।

সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ফার্স্ট লেডি ম্যাডাম ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রীসহ মোট ২৭ জন অতিথি এসেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মালদ্বীপের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..