সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ডারবানে ৬৫ রানে হার, সিরিজে পিছিয়ে টাইগ্রেসরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১০:৪৮:৪৪ |
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৬৫ রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে ডারবানে আগে ব্যাট করতে নেমে ২৫৬ রানের বড় পুঁজি দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে কেউ সেঞ্চুরি পাননি। একমাত্র ফিফটি পেয়েছেন অ্যালেক্সান্ড্রা ক্যান্ডেলার, খেলেছেন ৮৫ রানের ইনিংস। এছাড়া মিয়ানে স্মিট ৬৪ বলে ৪৯ রান করেন। ৩১ বলে ২৭ রানের ইনিংস খেলেন ফায়ে টানিক্লিফে।

জবাব দিতে নেমে বাংলাদেশের নারীরা সংগ্রাম করেছে কিছুটা। তবুও ব্যাট হাতে লড়াই চলেছে। শেষ দিকে টপাটপ উইকেট হারিয়ে জয়ের দেখা আর পাওয়া হয়নি টাইগ্রেসদের। ১৯১ রানে অলআউট হয়ে ৬৫ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়া নারীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..