✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩১, | ২০:৫৯:০৬ |

১৫ বছর আগে লেনদেনে ১০০ টাকা কম দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শমসের আলী। সেই পাওনা পরিশোধ করতে সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়ার খড়মপুরে যান এই বয়োজ্যেষ্ঠ।

শুক্রবার সকালে তিনি পাওনাদার এম এন এইচ খাদেম দুলালের বাড়িতে হাজির হন। তবে টাকাটি গ্রহণ করে তাকেই আবার আপ্যায়নের জন্য ফেরত দিয়েছেন খাদেম দুলাল।

শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশে লোক পাঠানোর বিষয়ে লেনদেন করেছিলেন দুলাল খাদেমের সঙ্গে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা পরিশোধ করা নিজের দায়িত্ব বলে মনে করছিলেন। যে কারণে এতো বছর পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন। 

তিনি বলেন, ১ টাকা হোক আর ১০০ টাকাই হোক-কারো পাওনা শোধ করাটা অবশ্যই কর্তব্য। ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন জেনে সেই চিন্তা থেকেই এসেছি।

এ ব্যাপারে দুলাল খাদেম বলেন, অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই। তিনি এসে আমার হাতে ১০০ টাকা দিলে আমি গ্রহণ করে তাকে ফেরত দিয়ে বলি, কিছু একটা যেন কিনে খান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..