সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ, সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩১, | ১২:৫৯:৪৯ |
বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। সামগ্রিক ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩’ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে ‘লেভেল ২’ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন)-এ পরিবর্তন করা হয়েছে।

এর অর্থ, ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকের পরপরই সার্জিও গোর একটি টেক্সট বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এই ইতিবাচক অগ্রগতির বিষয়টি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণ সতর্কতার এই উন্নতি বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন।

গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ইতিবাচক গতিপথকেও তুলে ধরে।

মন্ত্রণালয় আরও জানায়, সরকার এই উন্নতিকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে সংযোগের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে তার ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..