সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩১, | ১২:৫২:৫৪ |

গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিম্নমুখী হলেও চলতি মাসে রেকর্ড গড়েছে জ্বালানি তেলের বাজার। সাপ্তাহিক ও মাসিক হিসাব অনুযায়ী উভয় বেঞ্চমার্কেই বিশাল উত্থানের পথে রয়েছে তেলের দর। সার্বিকভাবে এক মাসের ব্যবধানে ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট; উভয়েরই দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ কমে দাঁড়ায় ৮৭ দশমিক ৬৭ ডলারে, আর ডাব্লিউটিআই বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৮২ দশমিক ০৭ ডলারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা উত্তেজনা সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে আগের চেয়ে বেশি তেলবাহী ট্যাংকার চলাচলের খবরের পরেই মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে এই সামান্য পতন দেখা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটলে বাজারে বিপুল পরিমাণ তেলের সরবরাহ ছড়িয়ে পড়বে; এমন আশঙ্কায় তেলের দাম নাটকীয়ভাবে বাড়তে পারছে না। গত ফেব্রুয়ারিতে ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের আগে হরমুজ প্রণালি দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচল করত, সেই তুলনায় বর্তমান ট্র্যাফিক এখনও বেশ কম। তবে যাতায়াতে যেকোনো ধরনের ইতিবাচক পরিবর্তনের খবর মিললেই সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়ছে তেলের ফিউচার প্রাইসে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে তেলের মজুদ প্রায় শেষ হয়ে এসেছে। ফলে অচিরেই তাদের অতিরিক্ত তেল সরবরাহ বন্ধ করতে হবে, যা পরবর্তীতে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে সাউথ এশিয়ার নিরাপত্তা জোরদার করতে সৌদি আরব এক আঞ্চলিক জোট গঠনে উদ্যোগী হয়েছে, যা লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় বাণিজ্যিক ট্যাংকার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: অয়েলপ্রাইসডটকম

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..