সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইতালির দায়িত্ব নিয়েই সমর্থকের কাছে ক্ষমা চাইলেন মানচিনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৯:১৪:৪৩ |

দ্বিতীয় মেয়াদে ইতালি জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়ে দেশটিকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেছেন রবের্তো মানচিনি। একই সঙ্গে ২০২৩ সালে দায়িত্ব ছাড়ার ঘটনার জন্য সমর্থকদের মন জয় করে তাদের ক্ষমা পাওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি।

২০১৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর ইতালির দায়িত্ব নিয়ে দলকে ইউরো ২০২০-এর শিরোপা জিতিয়েছিলেন মানচিনি। এবার তার সামনে আরও বড় চ্যালেঞ্জ টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইতালিকে নতুন করে গড়ে তোলা।

চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মানচিনি বলেন, এই সময়ে অন্তত একটি বড় শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কাজ করবেন তিনি।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, এমন একটি দল গড়ে তুলতে চান, যার খেলা দেখে ইতালিয়ানরা আবার জাতীয় দলের প্রেমে পড়বে এবং অতীতের সিদ্ধান্তের জন্য তাকে ক্ষমা করবে।

বর্তমান দলে প্রতিভার অভাব নেই বলেও মনে করেন মানচিনি। তার মতে, এই ফুটবলারদের একসঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও প্রতিযোগিতামূলক দল গড়ে তোলাই এখন সবচেয়ে বড় কাজ। পাশাপাশি দেশের ক্লাবগুলোকে তরুণ ফুটবলার তৈরিতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

জাতীয় দলের প্রতি সমর্থকদের আগ্রহ ফিরিয়ে আনার বিষয়টিকেও বড় লক্ষ্য হিসেবে দেখছেন ইতালির নতুন কোচ। তিনি বলেন, নতুন প্রজন্মের ইতালিয়ান সমর্থকরা যেন নিজেদের দলকে আবার বিশ্বকাপের মঞ্চে খেলতে দেখতে পারে, সেটিই তার অন্যতম লক্ষ্য।

দ্বিতীয় মেয়াদে মানচিনির প্রথম পরীক্ষা হবে সেপ্টেম্বরে উয়েফা নেশন্স লিগে। ২৫ সেপ্টেম্বর রোমে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার নতুন অধ্যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..