সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা-কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৮:৫০:৩১ |

বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক সংযোগ এবং পর্যটনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে নেপালি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব স্বীকার করে তারা বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক সংযোগ, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা গভীরতর করা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ বিভিন্ন খাতে ধারাবাহিক সম্পৃক্ততা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার সংকল্পও ব্যক্ত করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..