সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভূমধ্যসাগরীয় বন্দরে জাহাজে ড্রোন হামলার কথা নিশ্চিত করল মিশর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৮:৪৭:০৪ |

মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি অবকাঠামোগুলোতে হামলার আতঙ্ক এবার আছড়ে পড়ল মিশরে। পশ্চিম এশিয়ায় সংঘাত আরও জোরালো হওয়ার মাঝেই ভূমধ্যসাগর তীরবর্তী নিজেদের দামিয়েত্তা বন্দরে দুটি জাহাজে ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে কায়রো। বৃহস্পতিবার মিশর সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

মিশরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট নিউজ এজেন্সি’ (মেনা) জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে—মূলত বুধবার চালানো এক ড্রোন হামলার কারণেই বন্দরটিতে থাকা ওই জাহাজ দুটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই আকস্মিক হামলার দায় স্বীকার করেনি।

ক্ষয়ক্ষতির বিষয়ে মিশরের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ড্রোন হামলার পর বন্দরে নোঙর করা একটি স্টোরেজ ভেসেল (মজুতকারী জাহাজ) এবং একটি রিগ্যাসিফিকেশন জাহাজে দাউ দাউ করে আগুন ধরে যায়।

তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ঘটনাস্থলে থাকা অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা দলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। পূর্ব-অনুমোদিত জরুরি অবস্থা ও র‍্যাপিড রেসপন্স বা দ্রুত প্রতিক্রিয়া পরিকল্পনা মেনেই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..