✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শুধু বিমান টিকিট নয়, আনুষঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৫:০৮:৩৬ |
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শুধু বিমান টিকিট নয়, আনুষঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ মেলায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হজের ভাড়া কমানোর সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের। হজের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল, এ সময় খরচ আরো কমানোর জন্য আলোচনা করা হয়েছে।  


এ সময় প্রতিমন্ত্রী জানান, ডি ক্যাটাগরির প্যাকেজে সি ক্যাটাগরির সুবিধা নিশ্চিতে সরকার চেষ্টা করে যাচ্ছে। এতে হাজিদের অনেকটা সুবিধা হবে।
  
তিনি আরো বলেন, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার চেয়েও ২০২৭ সালের হজ ব্যবস্থা আরো ভালো করতে চায় এ দেশের এজেন্সিরা। হাজিদের লাগেজ, খাবারসহ যে অসুবিধার কথা বলা হয়েছে, সেগুলো আর হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..