সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সোহমের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৩:৪৮:১১ |

টালিউড অভিনেতা ও তৃণমূলের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আবারও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। একটি সিনেমা নির্মাণের নামে ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে কলকাতার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী।

অভিযোগকারী হুগলির আরামবাগের বাসিন্দা শেখ শাহিদ ইমামের দাবি, ২০২১ সালে একটি সিনেমা নির্মাণের জন্য তিনি সোহম চক্রবর্তীকে ৬৮ লাখ টাকা বিনিয়োগ হিসেবে দেন। পরবর্তীতে ছবিটি নাম পরিবর্তন করে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবেও সফল হয়। তবে বিনিয়োগের অর্থ ও লাভের অংশ চাইলে সোহম বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

ব্যবসায়ীর অভিযোগ, পরে সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের এক সহযোগীর সঙ্গে দেখা হলে তিনি টাকা ফেরত চান। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং সোহমের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপদে ফেলার ভয় দেখানো হয় বলেও দাবি করেন তিনি। পরবর্তীতে সোহমের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেও কোনো অর্থ ফেরত পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, সিনেমাটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি থেকে উল্লেখযোগ্য অর্থ আয় হলেও তাকে কোনো অর্থ দেওয়া হয়নি।

এ বিষয়ে সোহম চক্রবর্তীর প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ ওঠে। সেই অভিযোগেও সিনেমা নির্মাণের নামে অর্থ নেওয়া এবং পরে টাকা ফেরত না দেওয়ার দাবি করা হয়েছিল।

চারু মার্কেট থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..