সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করলো গ্রামবাসী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৩:৩৬:৫৬ |

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ফুটবল মাঠে বিপদের মুহূর্তে দলের ত্রাতার ভূমিকায় দেখা যায় প্রায়ই। তবে এবার বাস্তব জীবনে নিজেই সাহায্যের প্রয়োজন পড়ে তার।

বিশ্বকাপের ব্যস্ততা শেষে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে বুয়েনস আইরেস প্রদেশের সিয়েরা দে লস পাদ্রেস এলাকায় ঘুরতে যান মার্তিনেজ। কিন্তু আনন্দভ্রমণই একসময় পরিণত হয় বিড়ম্বনায়। টানা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়া একটি নির্জন সড়কে প্রথমে তার এক বন্ধুর গাড়ি আটকে যায়। সেই গাড়ি উদ্ধারের চেষ্টা করতে গিয়ে কাদায় আটকে পড়ে মার্তিনেজের গাড়িটিও।

চারদিকে নির্জন পরিবেশ। কয়েক ঘণ্টা ধরে আটকে থাকা মার্তিনেজ ও তার সঙ্গীরা তখন দিশেহারা। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে সেখানে পৌঁছান স্থানীয় বাসিন্দা লিওনার্দো আলবারাকিন ও তার ছেলে রামিরো। পরিস্থিতি বুঝে তারা সাহায্যের উদ্যোগ নেন। পরে আশপাশের আরও কয়েকজন গ্রামবাসী তাদের সঙ্গে যোগ দেন।

গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় দড়ি ও ট্রাক্টরের সাহায্যে কাদা থেকে বের করে আনা হয় দুটি গাড়ি। দীর্ঘ সময়ের এই বিপদ কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

তবে সাহায্যের প্রতিদান দিতে ভোলেননি মার্তিনেজ। কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে নিজের গায়ে থাকা আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল জ্যাকেটটি তুলে দেন লিওনার্দো আলবারাকিনের হাতে। এছাড়া উপস্থিত ভক্তদের অটোগ্রাফ দেন এবং ২০২২ বিশ্বকাপে তার স্মরণীয় সেভের একটি ছবিতেও স্বাক্ষর করেন।

আবেগঘন কণ্ঠে আলবারাকিন বলেন, “গাড়িতে ওঠার আগে সে আমাদের বারবার ধন্যবাদ জানিয়েছে। সে বলেছে, আমরা তাকে রক্ষা করেছি। যে মানুষটি পুরো আর্জেন্টিনাকে এত আনন্দ দিয়েছে, তার মুখে এমন কথা শোনা ছিল অবিশ্বাস্য। বিদায়ের আগে যখন সে নিজের জ্যাকেটটি আমাকে উপহার দিল, তখন আমি আবেগ ধরে রাখতে পারিনি।”

তিনি আরও বলেন, “এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..