✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নওগাঁয় বাসচাপায় শিক্ষক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৩:১৪:০৪ |

নওগাঁয় একটি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। 

তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ.ত.ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। 

এ সময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। অটোরিকশার ধাক্কার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান ওই শিক্ষক। 

 নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..