সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৫ ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১২:৩২:৩৬ |

মধ্যপ্রাচ্যে আবার উত্তপ্ত হয়ে উঠেছে সামরিক পরিস্থিতি। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। সম্প্রতি জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী যখন ইরানে একযোগে একাধিক বড় ধরনের বিমান হামলা সমাপ্ত করার ঘোষণা দিল, তার পরপরই এই ঘটনাটি ঘটল। জর্ডান সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাতে জানা গেছে, এই ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে, দুই ঘণ্টারও বেশি সময় ধরে মার্কিন বাহিনী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঘাটি এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে আমেরিকার হামলায় অন্তত তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

এর আগে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও নতুন করে বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়া এই সংঘাত পুরো অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর আমেরিকা ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় কমপক্ষে ২০ জন যোদ্ধা এবং ৬ জন ইরানি উপদেষ্টা নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। একই সাথে মিশরের দামিয়াত্তা বন্দরে থাকা দুটি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যা এই সংঘাতের পরিধি আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: এপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..