✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেহেরপুরে পৃথক দুই বাড়ির প্রবেশপথে মিললো বোমাসদৃশ বস্তু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১৩:৫৭:১০ |

মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে পৃথক দু'টি বাড়ির প্রবেশপথ থেকে দুইটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয়দের খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশপথে রাতের আঁধারে দুর্বৃত্তরা কালো টেপে মোড়ানো দুইটি বোমাসদৃশ বস্তু রেখে যায়। সকালে বাড়ির সদস্যরা বাইরে বের হওয়ার সময় বস্তু দুটি দেখতে পেয়ে আতঙ্কিত হন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি উদ্ধার করেন। পরে সেগুলো পানিভর্তি বালতিতে করে থানায় নেওয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ চৌধুরী জানান, বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..