সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১০:৫৯:২৫ |

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করার অভিযোগে নতুন বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ঘোষিত এই নিষেধাজ্ঞার আওতায় দুই ও চার পায়ের মানবসদৃশ বা উন্নত মানের যেকোনো নতুন রোবট যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। বিশ্বের বৃহত্তম রোবট উৎপাদক দেশ হিসেবে এই সিদ্ধান্তের ফলে মূলত চীনই সবচেয়ে বেশি প্রভাবিত হবে।

রোবট আমদানির পাশাপাশি ডেটা সেন্টার ও সৌর প্যানেলে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাওয়ার ইনভার্টার আমদানিতেও একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। সংস্থাটির চেয়ারম্যান ব্রেনডান কার জানান, আমেরিকার গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলকে সুরক্ষিত রাখতেই এসব পণ্যকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের তালিকায় যুক্ত করা হয়েছে।

মার্কিন প্রশাসনের আশঙ্কা, বিদেশ থেকে আসা এসব ইনভার্টারের মাধ্যমে দূর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা অচল করা বা ডেটা চুরি করা সম্ভব হতে পারে। অন্যদিকে মানবসদৃশ রোবটের মাধ্যমে আমেরিকানদের ওপর নজরদারি চালানো, মার্কিন গোয়েন্দা তথ্য সংগ্রহ কিংবা সাইবার হামলার মাধ্যমে রোবটগুলোর নিয়ন্ত্রণ হাতিয়ে নেওয়ার মতো ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছে তারা। তবে এফসিসি স্পষ্ট করেছে, যেসব মডেলের রোবট আগেই অনুমোদিত হয়েছে, সেগুলো বিক্রিতে এই নির্দেশ বাধা হবে না।

মার্কিন সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাস। তারা জানিয়েছে, বাণিজ্য সম্পর্কিত বিষয়কে রাজনীতিভুক্ত করা এবং ভিত্তিহীন অজুহাতে মার্কিন নিষেধাজ্ঞার দীর্ঘদিনের বিরোধিতা করে আসছে বেইজিং। তারা যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদী মানসিকতা ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছে, জাতীয় স্বার্থ রক্ষায় চীন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে মানবতার কল্যাণে ব্যবহারের জন্য সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইদানীং কলকারখানা ও গৃহস্থালির কাজের উপযোগী মানবসদৃশ রোবট তৈরিতে অভাবনীয় সাফল্য দেখাচ্ছে। এমনকি ইলন মাস্কের টেসলা কিংবা বস্টন ডায়নামিকসের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় পেছনে ফেলে তারা ইতোমধ্যে বিশ্ববাজারে নিজেদের উপস্থিতি বিস্তার করতে শুরু করেছে। 

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..