✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভয়াবহ বজ্রঝড়: ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১০:৫০:৫১ |

যুক্তরাষ্ট্রজুড়ে মারাত্মক সিস্টেমওয়াইড আইটি গোলযোগের কারণে আকাশে ওড়ার অপেক্ষায় থাকা আমেরিকান এয়ারলাইন্সের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার আচমকা তৈরি হওয়া এই বড় ধরণের প্রযুক্তিগত বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার উড্ডয়নপ্রত্যাশী যাত্রী।

মার্কিন অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমেরিকান এয়ারলাইন্স ও তাদের আঞ্চলিক বাহকগুলোর উড্ডয়ন স্থগিত করতে বাধ্য হয় এফএএ। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কারিগরি ত্রুটি কাটিয়ে তাদের সিস্টেমগুলো পুনরায় সচল করা শুরু করলে মাত্র ৪৮ মিনিট পর সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানায়, কারিগরি দলের দ্রুত পদক্ষেপে ব্যবস্থা সচল হয়েছে এবং বিমান উড্ডয়ন স্বাভাবিক হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই অসুবিধার জন্য তারা যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তবে কেবল এই আইটি বিপর্যয়ই নয়, একই সময়ে মার্কিন পূর্ব উপকূল জুড়ে হঠাৎ শুরু হওয়া প্রলয়ঙ্করি বজ্রঝড় স্বাভাবিক বিমান চলাচলে বাড়তি বিঘ্ন ঘটায়। বিশ্বখ্যাত ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, ওইদিন আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়, যা তাদের প্রতিদিনের নির্ধারিত সূচির প্রায় ৩০ শতাংশ। একই সঙ্গে অন্তত ২২১টি বা ৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইটরাডার২৪ জানায়, আগের সপ্তাহের একই সময়ের তুলনায় মঙ্গলবার রাত ৭টায় তাদের প্রায় ১৩০টি কম বিমান আকাশে উড়ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..