✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যা দেখেনি টেস্ট ক্রিকেট, সেটাই করে দেখালেন গ্রিভস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২২:১২:৩৫ |

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা পাঁচটি মেডেন ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাসের প্রথম বোলার হিসেবে অনন্য এই কীর্তি গড়েছেন তিনি।

তারুয়ার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে গ্রিভসের বিধ্বংসী বোলিংয়ে ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান করার পর জবাবে তৃতীয় দিন ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল পাকিস্তান। একসময় ২৪৪ রানে মাত্র ৪ উইকেট হারানো পাকিস্তান ভালো অবস্থানে থাকলেও এরপর শুরু হয় গ্রিভসের তাণ্ডব।

প্রথমে শান মাসুদকে বোল্ড করে উইকেট শিকারের সূচনা করেন গ্রিভস। এরপর একে একে সাজঘরে ফেরান মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আলি উসমান ও মোহাম্মদ আব্বাসকে। শেষ পর্যন্ত ১১ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি।

গ্রিভসের বিশেষ কীর্তি হলো—তিনি টানা পাঁচটি মেডেন ওভারে পাঁচটি উইকেট নিয়েছেন। এর আগে টেস্ট ক্রিকেটে টানা চার মেডেন ওভারে চার উইকেট নেওয়ার রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের। ২০১৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ব্রড। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন গ্রিভস।

নিজের ১৭তম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকারের পর গ্রিভস বলেন,'বোলিংয়ে আসার পর অধিনায়ক রোস্টন চেজ শুধু বলেছিলেন, শৃঙ্খলা ধরে রাখতে। বল ভালোভাবে নড়ছিল এবং আমি তার পুরস্কার পেয়েছি। টেস্টে প্রথমবার পাঁচ উইকেট পেয়ে অবশ্যই খুব আনন্দিত, তবে ম্যাচে এখনও অনেক কাজ বাকি।'

তবে দিনের শেষদিকে পাকিস্তানও পাল্টা লড়াইয়ে ফিরে আসে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ১২৬ রানে ৭ উইকেট তুলে নেয় সফরকারীরা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৩টি এবং খুররম শাহজাদ ২টি উইকেট নেন।

তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়িয়েছে ১৫৫ রান। চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..