সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই আশীর্বাদ, অভাবনীয় সাফল্য পেল চীনা চিপ জায়ান্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২১:০৫:১৭ |

এশিয়ার চলতি বছরের বৃহত্তম আইপিও হিসেবে চীনের সিএক্সএমটি শেয়ার বাজারে পা রাখে এবং এতে তারা ৫৭.৯ বিলিয়ন ইউয়ান (প্রায় ৮.৬ বিলিয়ন ডলার) তহবিল সংগ্রহ করেছে। সাংহাই শেয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই প্রতিষ্ঠানটির শেয়ারের দর ৪৬৬ শতাংশ বৃদ্ধি পায়। এই অভাবনীয় লাফের ফলে কোম্পানিটির মোট বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ৩.৩ ট্রিলিয়ন ইউয়ানে। ফলে এটি এখন চীন মূল ভূখণ্ডের সবচেয়ে মূল্যবান শেয়ারবাজারভুক্ত কোম্পানিতে পরিণত করেছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে চীনের শীর্ষ ডাইনামিক র‍্যান্ডম-অ্যাক্সেস মেমোরি  (ডি-র‍্যাম) চিপ উৎপাদক। স্মার্টফোন, পার্সোনাল কম্পিউটার, সার্ভার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম এবং সামরিক সরঞ্জাম তৈরিতে এই চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক ডি-র‍্যাম বাজারের প্রায় ৮ শতাংশ এখন এই চীনা কোম্পানির দখলে, যা তাদের স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে হাইনিক্স এবং মাইক্রনের পর বিশ্বের চতুর্থ বৃহত্তম উৎপাদক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উন্নত চিপ উৎপাদনে চীনের সক্ষমতা রোধ করতে ২০২২ সাল থেকে ওয়াশিংটন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক খাতে ব্যবহৃত কাটিং-এজ সেমিকন্ডাক্টর প্রযুক্তির ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তবে যুক্তরাষ্ট্রের এসব বাধা সত্ত্বেও সিএক্সএমটি উৎপাদন বৃদ্ধি অব্যাহত রেখেছে। যদিও তাদের চিপগুলো বাজারের শীর্ষ বৈশ্বিক প্রতিদ্বন্দীদের চেয়ে প্রায় এক প্রজন্ম পিছিয়ে রয়েছে, তবুও এআই-চালিত মেমোরি চিপের আকাশচুম্বী চাহিদার কারণে প্রতিষ্ঠানটির দ্রুত বিস্তার ঘটছে। আইপিও থেকে প্রাপ্ত এই বিশাল অর্থ কোম্পানিটি তাদের মেমোরি প্রযুক্তি আধুনিকায়ন, গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে ব্যবহার করবে বলে জানা গেছে।

সূত্র: আরটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..