সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আসামে বন্যায় মৃত ৬৮, কমেছে পানিবন্দি মানুষের সংখ্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ১১:২২:৫৪ |

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সঙ্গে বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা ১৬ থেকে কমে বর্তমানে ৬টিতে নেমে এসেছে।

আসাম রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বন্যাকবলিত জেলাগুলো হলো শিবসাগর, গোলাঘাট, চারাইদেও, জোরহাট, কামরূপ (মেট্রোপলিটন) ও আরও একটি ক্ষতিগ্রস্ত এলাকা। এসব জেলায় বর্তমানে ৪ লাখ ৪৫ হাজার ৪৯৫ জন মানুষ পানিবন্দি বা বন্যায় ক্ষতিগ্রস্ত।

জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চারাইদেও। সেখানে ১ লাখ ৮৮ হাজার ৪০৪ জন মানুষ বন্যার কারণে দুর্ভোগে রয়েছেন। শিবসাগরে ক্ষতিগ্রস্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৪৬১ এবং জোরহাটে ৭৪ হাজার ৪৫৮ জন।

তবে গত দুই দিনে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ২৬ জুলাই প্রকাশিত এএসডিএমএর আগের বুলেটিনে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল ৫ লাখ ২৪ হাজার।

বন্যাদুর্গত মানুষের জন্য রাজ্য সরকার ৯০টি আশ্রয়কেন্দ্র ও ৯৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রগুলোতে ২৮ হাজার ৬৯৫ জন অবস্থান করছেন।

দুর্গম বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছেন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জুলাই মাসের মাঝামাঝি থেকে আসামের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৬টি জেলায় বন্যা দেখা দেয়।

এএসডিএমএর তথ্য অনুযায়ী, এখনো আসামে ৩৭ হাজার ১৩৯ দশমিক ৫২ হেক্টর কৃষিজমির ফসল পানির নিচে রয়েছে। এ ছাড়া গত প্রায় দুই সপ্তাহে বন্যায় ২৬ হাজার ৬৭৯টি গবাদিপশু ভেসে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..