✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আয়োজনের দৌড়ে মেলবোর্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১৮:৫১:০০ |

২০২৮ সালে যৌথভাবে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আসরটি ঘিরে এরইমধ্যে উভয় দেশের ১৪টি শহর ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ফাইনাল আয়োজনের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(এমসিজি)।

২০২৮ সালের ২১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১তম আসর। এই বৈশ্বিক ইভেন্টের ভেন্যু নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজকরা চলতি বছরের শুরুর দিকে সম্ভাব্য আয়োজক শহরগুলোর কাছ থেকে আগ্রহের প্রস্তাব আহ্বান করেছিলেন।

অস্ট্রেলীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৪টি শহর আনুষ্ঠানিকভাবে ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) আয়োজক সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী শেষ পর্যন্ত ৮ থেকে ১০টি শহরকে আয়োজক হিসেবে নির্বাচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ভেন্যুর চূড়ান্ত তালিকা নিশ্চিত হওয়ার পর ৪ থেকে ৬টি শহরের প্রস্তাব বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

আইসিসির শর্তাবলি মেনেই এই নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আয়োজকরা ভৌগোলিক বিস্তৃতি, পরিচালনগত দক্ষতা এবং বাণিজ্যিক বিবেচনার মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

অস্ট্রেলীয় গণমাধ্যম আরও জানিয়েছে, আয়োজকরা খুব বেশি সংখ্যক ভেন্যুতে ম্যাচ ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে চাইছেন। তাদের মতে, একটি সুসংহত সময়সূচি কারগিরি বা ব্যবস্থাপনার কাজ সহজ করবে, পরিচালনগত পরিকল্পনা উন্নত করবে এবং পুরো টুর্নামেন্টজুড়ে দল, কর্মকর্তা ও দর্শকদের ভ্রমণের চাপ কমাবে।

আয়োজক শহরের সংখ্যা কম হলে সময়সূচি নির্ধারণে নমনীয়তা বাড়বে এবং উভয় আয়োজক দেশেই আরও সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ফাইনাল আয়োজনের ক্ষেত্রে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ভেন্যু হিসেবে এর খ্যাতিকে আরও সুদৃঢ় করছে। এমসিজি অতীতে বেশ কয়েকটি বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ১৯৯২ ও ২০১৫ সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল এবং ২০২২ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..