✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১৪:২৯:১৪ |

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবাসহ মো. মুন খান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঐসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলাজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এসআই মো. শাহীন মিয়ার নেতৃত্বে লৌহজং থানা পুলিশের একটি দল গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) গ্রামের মৃত দিপু খানের ছেলে মো. মুন খানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

লৌহজং থানার ওসি মো. বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..