✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চ্যাম্পিয়ন্স লিগের ড্র কবে, জানাল উয়েফা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১১:৪৫:১০ |

ক্লাব পর্যায়ের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দরজায় কড়া নাড়ছে। ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্রয়ের তারিখও চূড়ান্ত হয়েছে।

ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২৭ আগস্ট ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার ৩৬ দলের পথ নির্ধারণ হবে।

এখনো একাধিক দলের চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য ঝুলে আছে। প্রতিযোগিতার বাছাইপর্বের নকআউট হবে শিগগিরই। দুই লেগের বাছাই উতরে যেতে পারলে নিশ্চিত করবে টিকিট। ১৮-১৯ আগস্ট হবে প্রথম লেগ, ফিরতি লেগ ২৫-২৬ আগস্ট।

বাছাইপর্ব শেষ হতেই পরের দিন প্রত্যেক প্রতিযোগী দলকে নিয়ে ড্র হবে। একক-লিগের ফরম্যাট শুরু হয়েছিল ২০২৪-২৫ মৌসুমে। ৩৬ দলের প্রত্যেকে প্রথম পর্বে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে আটটি ম্যাচ খেলবে, চারটি হোম ও চারটি অ্যাওয়ে। শীর্ষ আট দল সরাসরি নকআউটে উঠবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে অফ খেলে শেষ ষোলোতে জায়গা পাবে।

সবশেষ দুটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। দুইবারই প্রতিযোগিতা হয়েছিল নতুন ফরম্যাটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..