✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:৩৬:০৫ |

উরুগুয়ের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির সাবেক প্রতিভাবান ফুটবলার মারিও ব্রুনো বেন্তানকোর মাত্র ২২ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনায় একটি ক্লাবে ট্রায়াল দিতে গিয়ে চুরির অভিযোগের শিকার হওয়ার কয়েকদিন পর উরুগুয়েতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, বেন্তানকোর সম্প্রতি আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার হয়ে ট্রায়াল দিতে বুয়েনস আইরেসে গিয়েছিলেন। তবে ট্রায়াল শেষে ক্লাবটি তাকে চুক্তিবদ্ধ না করার সিদ্ধান্ত নেয়।

সংবাদমাধ্যমগুলোর দাবি, ট্রায়াল শেষে বেন্তানকোর অভিযোগ করেছিলেন, তার সঙ্গে থাকা কয়েকজন ট্রায়ালিস্ট তার পোশাক ও ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছেন। এরপর কোনো চুক্তি না করেই তিনি নিজ দেশ উরুগুয়েতে ফিরে যান।

এর কয়েকদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া) তার মৃত্যুর কারণ। প্রাথমিক তদন্তে মৃত্যুর সঙ্গে ট্রায়ালের সময় ঘটে যাওয়া চুরির ঘটনার সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।

বেন্তানকোর ক্যারিয়ার শুরু হয়েছিল উরুগুয়ের ঐতিহ্যবাহী ক্লাব পেনিয়ারোলের একাডেমিতে। বয়সভিত্তিক দলে তিনি ছিলেন ক্লাবটির অন্যতম সম্ভাবনাময় ফুটবলার। পরে তিনি উরুগুয়ের অপেশাদার লিগের ক্লাব দেপোর্তিভো ইতালিয়ানোতে যোগ দেন।

বেন্তানকোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেপোর্তিভো ইতালিয়ানো। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লিখেছে, “প্রতিটি গোল উদযাপনে, প্রতিটি আলিঙ্গনে এবং এই ক্লাবের সবার হৃদয়ে তুমি বেঁচে থাকবে।”

মাত্র ২২ বছর বয়সে এক সম্ভাবনাময় ফুটবলারের এমন আকস্মিক মৃত্যুতে উরুগুয়ের ফুটবল অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..