✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাম্পার ট্রফিতে শুরু হচ্ছে বার্সেলোনার নতুন অধ্যায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:১৭:০৫ |

২০২৬-২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। নতুন মৌসুমকে সামনে রেখে এবার এক মিশরীয় ক্লাবের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মিশরীয় ক্লাব আল-আহলি জানিয়েছে, বার্সার এই ঐতিহ্যবাহী প্রীতি ম্যাচে মুখোমুখি হতে দুই ক্লাবই চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। আর এই লড়াইয়ের মধ্য দিয়েই প্রথমবারের মতো খুলে যাচ্ছে নতুন রূপের ঐতিহাসিক স্পোটিফাই ক্যাম্প ন্যু-এর দরজাও।

এক বিজ্ঞপ্তিতে আল-আহলি জোয়ান গাম্পার ট্রফিতে খেলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘বার্সেলোনার সঙ্গে সমস্ত চুক্তি চূড়ান্ত করেছে আল-আহলি ফুটবল কোম্পানি। ক্লাবের বোর্ড সদস্য আহমেদ হোসাম আওয়াদ এবং সিইও নিরা আলির সমন্বয়ে গঠিত আল-আহলির এক প্রতিনিধিদল সম্প্রতি স্পেনে এক সংক্ষিপ্ত সফর শেষ করেছেন। এ সফরের মূল উদ্দেশ্য ছিল আগামী ১৯ আগস্ট ‘৬১তম লা ফেস্তা দেল গাম্পার এস্ত্রেলা দাম’ টুর্নামেন্টে ঐতিহাসিক বার্সেলোনার বিপক্ষে।

বার্সেলোনার সঙ্গে আল-আহলির সম্পর্কটাও দারুণ। সম্প্রতি এই মিশরীয় ক্লাবের কাছ থেকেই স্ট্রাইকার হামজা আবদেলকরিমকে স্থায়ীভাবে কিনে নিয়েছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দেশের হয়ে বিশ্বকাপ খেলে আসার পর হামজা এখন হান্সি ফ্লিকের দলের সঙ্গেই প্রাক-মৌসুম অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন।

জোয়ান গাম্পার ট্রফির ইতিহাস ঘাটলে বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যই চোখে পড়ে—সর্বোচ্চ ৪৭ বার এই ট্রফি উঁচিয়ে ধরেছে ক্লাবটি। গত মৌসুমেই যেমন ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে সেস্ক ফাব্রেগাসের কোমো-কে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্লাউগ্রানারা।

মৌসুম শুরুর আগে আগামী ১ আগস্ট আরও একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহাম সিটির মুখোমুখি হবেন লামিন ইয়ামাল-ফেরান তোরেসরা। এরপর ২৪ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে কাতালান জায়ান্টরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..