সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে বড় বিপাকে ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:০৭:৫৮ |

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ভারত দলে সবচেয়ে বড় চিন্তার নাম এখন ক্রিকেটারদের ফিটনেস। মঙ্গলবারের মধ্যেই দল ঘোষণার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শাইকীয়া। 

ইংল্যান্ড সফরের শেষ ভাগ থেকেই একের পর এক চোটে ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়ে। শেষ ম্যাচের পর অধিনায়ক শুভমান গিলও প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে, দলের ফিটনেস পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। সেই উদ্বেগ এখন আরও বেড়েছে শ্রীলঙ্কা সিরিজ সামনে আসায়।

সবচেয়ে অনিশ্চয়তায় আছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর দেশে ফিরে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। 

ভারতের আরেক বড় দুশ্চিন্তার নাম জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাঁটু ফুলে যাওয়ায় খেলতে পারেননি এই পেসার। বিসিসিআই সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৩০ জুলাই সেন্টার অব এক্সিলেন্সে তার ফিটনেস পরীক্ষা হবে। সেই পরীক্ষার পরে ফলই শ্রীলঙ্কা সফরে বুমরাহর ভাগ্য ঠিক হবে।

এছাড়া, সাই সুদর্শন, হর্ষিত রানা ও নীতীশ রেড্ডির ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। হর্ষিতকে এই সফরে পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে। নীতীশেরও প্রথম টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম। তুলনামূলকভাবে সুসংবাদ রয়েছে সুদর্শনকে নিয়ে। পুরো সিরিজে তাকে পাওয়ার আশা থাকলেও এখনো আনুষ্ঠানিক ছাড়পত্র দেননি বোর্ডের চিকিৎসকেরা।

এমন পরিস্থিতিতে নির্বাচক কমিটি আপাতত চিকিৎসকদের মূল্যায়নের অপেক্ষায়। জানা গেছে, বুমরাহ, সুদর্শন, ওয়াশিংটন ও নীতীশ এই চারজনকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। পরে তাদের মধ্যে কেউ ফিট না হলে বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে ভারত। 

আগামী ৪ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানে পৌঁছে গৌতম গম্ভীরের অধীনে শুরু হবে প্রস্তুতি। ১৫ আগস্ট শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তার আগে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..