✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নড়াইলে মুদি দোকানির মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২১:৫৮:৪০ |

নড়াইলের কালিয়া উপজেলায় রাসেল শেখ ওরফে হাসু (৩৯) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে কালিয়া উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামের নিজ ঘর থেকে রাসেল শেখ ওরফে হাসুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের আকবর শেখের ছেলে।

ঘটনার পর জড়িত সন্দেহে একই গ্রামের মিলন শেখ (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটকের পর স্থানীয় কিছু লোক তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের বড় ভাই সাদ্দাম শেখ দাবি করেন, শনিবার রাতে মিলন শেখ মোবাইল ফোনে ডেকে তার ভাইকে বাড়ি থেকে নিয়ে যান। পরে কখন তিনি বাড়িতে ফিরেছেন, তা পরিবারের সদস্যরা জানেন না। সকালে ঘুম থেকে উঠে তারা ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করলে রাসেল শেখের নিথর দেহ দেখতে পান।

সাদ্দাম শেখের অভিযোগ, তার ভাইকে ইনজেকশন প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, মরদেহের পিঠে ইনজেকশনের মতো একটি চিহ্ন দেখা গেছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মিলন শেখ নামে একজনকে আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..