✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বেসরকারি ব্যাংকে ১ লাখ বেতনে নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৮, | ১০:৪১:২৫ |

উত্তরা ব্যাংক পিএলসিতে মেডিসিন কনসালট্যান্ট এবং গাইনোকোলজি কনসালট্যান্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। মেডিসিন কনসালট্যান্ট পদে শুধু পুরুষ প্রার্থীরা এবং গাইনোকোলজি কনসালট্যান্ট পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

১. কনসালট্যান্ট (মেডিসিন)

পদ সংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি মেডিসিনে এমডি/এফসিপিএস/এমআরসিপ ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।

বেতন: মাসিক ১,০০,০০০ টাকা।

২. কনসালট্যান্ট (গাইনোকোলজি)

পদ সংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। গাইনোকোলজিতে এমএস/এফসিপিএস/এমআরসিওজি ডিগ্রি বা গাইনোকোলজি ও অবসটেট্রিক্সে ডিপ্লোমা (ডিজিও) থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।

বেতন: এমএস/এফসিপিএস/এমআরসিওজি ডিগ্রিধারী প্রার্থীদের মাসিক ১,০০,০০০ টাকা। ডিজিও ডিগ্রিধারী প্রার্থীদের মাসিক ৬০,০০০ টাকা।

আবেদনের নিয়ম

আবেদনপত্র ডাক/কুরিয়ার/স্বশরীর জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা (Bio-data), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যোগাযোগের ঠিকানা, ই-মেইল আইডি ও মোবাইল নম্বর জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

জেনারেল ম্যানেজার,

হিউম্যান রিসোর্সেস ডিভিশন, Uttara Bank PLC.

হেড অফিস, ৪৭, বীর উত্তম শহীদ আশফাকুস সামাদ সরক (পুরাতন ৯০, মতিঝিল সি/এ),

মতিঝিল, ঢাকা–১০০০, বাংলাদেশ।

আবেদনের শেষ সময়

২৩ অক্টোবর ২০২৫

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..