সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ২০:১৩:৫৫ |

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন গতিময় পেসার নাহিদ রানা

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

গত ১৭ জুলাই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নাহিদ রানা। বোলিংয়ের সময় বাঁ পাশের সাইড স্ট্রেন (পাঁজরের পাশের পেশিতে টান) চোট পান তিনি।

পরে স্ক্যানে তার গ্রেড-২ সাইড স্ট্রেন নিশ্চিত হয়েছে। সুস্থ হতে তার আনুমানিক চার সপ্তাহ সময় লাগবে। এরপর ওয়ার্কলোড বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার খেলা হচ্ছে না।

এছাড়া দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না লিটন দাস। সম্ভাবনা আছে দ্বিতীয় টেস্টে মাঠে নামার। বাঁ পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস। সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা চলছে।

আরেক পেসার শরীফুল ইসলামকেও প্রথম টেস্টে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

বিসিবি জানিয়েছে, তার পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি হয়েছে। আগামী ২৯ জুলাই থেকে তিনি পুনরায় বোলিং শুরু করবেন। ১২ আগস্ট নাগাদ তার একটি ফিটনেস অ্যাসেসমেন্ট হওয়ার কথা আছে। ওয়ার্কলোড ও চিকিৎসকের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করা হতে পারে।

উল্লেখ্য, ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে ম্যাকাইতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..