✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুর্ঘটনার খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত তারই ছেলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ০০:৩১:১১ |
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর নিহতের খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। কিন্তু সেখানে অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে নির্মম মুহূর্ত। কেননা ঘটনাস্থলে গিয়ে দেখেন- নিহত শিশুটি তারই ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত তুহিন আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। তাদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়। শিশুটির বাবা কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত কনস্টেবল শামসুর মিয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তুহিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে গিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল সামসুল জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখে তিনি হতবাক হয়ে যান। নিজের সন্তানের নিথরদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, সামসুল আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে সে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে জানতে পারে নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..