সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সেতু, যাতায়াতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৪, | ১৭:২৮:২০ |
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে অবস্থিত সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সেতুটির পিলারের নিচের মাটি সরে যাওয়ায় সেতু ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি এলাকাবাসীর চলাচলের অন্যতম প্রধান মাধ্যম। সেতুর পাশেই রয়েছে উপস্বাস্থ্য কল্যাণকেন্দ্র এবং ভূমি অফিস। ফলে প্রতিদিন রোগী, শিক্ষার্থী, নারী-শিশু, বৃদ্ধসহ শত শত মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে। বর্তমানে সেতুটির শোচনীয় অবস্থার কারণে বড় ধরনের দুর্ঘটনার ভয় নিয়েই পারাপার হতে হচ্ছে তাদের।

স্থানীয় বাসিন্দা দিলীপ দেব বলেন, দীর্ঘদিন ধরেই এটি ঝুঁকিপূর্ণ ছিল। এবার ঢলের পানিতে পিলারের নিচের মাটি ধসে অবস্থা আরও আশঙ্কাজনক হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে এখানে অবিলম্বে নতুন সেতু নির্মাণ বা দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, চলতি বর্ষায় পাহাড়ি ঢলে উপজেলার বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে। বাজেট বরাদ্দ পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..