সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৪, | ১১:১৩:৫১ |
বলিউড ও দক্ষিণী সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এবার তিনি বোমা ফাটালেন বলিউড ভাইজান সালমান খানের বিরুদ্ধে। মেগাস্টার সালমান শুটিংয়ে আসতে সহকর্মীদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখতেন বলে জানান এই অভিনেত্রী। বলিউড ইন্ডাস্ট্রিতে কাজের প্রতি এ ধরনের শৃঙ্খলার কিছুটা অভাবের জন্য কাজল দক্ষিণী সিনেমায় ঝুঁকেছেন বলে জানান।

বলিউডে তারকাদের পেশাদারিত্ব নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অত্যন্ত খোলামেলা আলোচনা করেছেন অভিনেত্রী কাজল আগারওয়াল। শুভঙ্কর মিশ্রের সঙ্গে এক আড্ডায় তিনি জানান, দক্ষিণী সিনেপাড়ার সময়ানুবর্তিতা ও নিয়মকানুন তাকে সবসময়ই আকৃষ্ট করে। সেখানে ঘড়ির কাঁটা অনুযায়ী প্রতিদিনের কাজ পরিচালিত হয়। তারকা শিল্পী থেকে সাধারণ কলাকুশলীরাও এমন সুশৃঙ্খল ও পেশাদার পরিবেশ মেনে চলেন। এর বিপরীতে বলিউডের কাজের পরিবেশ কিছুটা ঢিলেঢালা।

বলিউড হাঙ্গামার বরাতে জানা যায় বলিউডের প্রতি কাজল আগারওয়ালের এই ক্ষোভের কথা। সিনেমায় তার কাজের একটি বিশেষ অভিজ্ঞতার কথা তুলে ধরে কাজল জানান, মেগাস্টার সালমান খান তাকে জীবনের সবচেয়ে বেশি সময় অপেক্ষা করিয়েছিলেন। আর সেই অলস সময়ে কাজল জিমে গিয়ে শরীরচর্চা করতেন। মজার ছলে কাজল জানান, সেই দীর্ঘ অপেক্ষা খুবই বিরক্তিকর ও বিব্রত হলেও তার জন্য উপকার হয়েছে। সেই সুবাদে তিনি নিজের কিছুটা ওজনও কমিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন।

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট
উত্তর ভারতে জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরও কেন তিনি হিন্দি সিনেমায় খুব একটা কাজ করেন না, সেই প্রশ্নেরও সাবলীল জবাব দেন কাজল। সবসময় কাজের পরিমাণের চেয়ে মানের ওপর বেশি জোর দেন কাজল। বলিউডের গড়পড়তা রোলের চেয়ে অনেক বেশি শক্তিশালী, চিত্রনাট্যনির্ভর ও অর্থবহ ভূমিকার জন্য তিনি দক্ষিণী সিনেমা বেছে নেন।

বর্তমানে কাজল তার আসন্ন নতুন ছবি ‘দ্য ইন্ডিয়া স্টোরি’-র জোরালো প্রচারে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া পরিচালক নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত এবং বহুল চর্চিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর দুই পর্বেই লঙ্কেশ পত্নী ‘মন্দোদরী’র শক্তিশালী চরিত্রে তাকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..