সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিশ্বকাপের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ফরাসি তারকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৮:৩৭:০৫ |

ফিফা বিশ্বকাপ চলাকালে পাওয়া চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পিঠের চোটে ভোগা এই ফরাসি তারকাকে চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাত্র ৩০ মিনিট খেলার পর চোট নিয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী সালিবা। সেই ইনজুরির কারণেই তিনি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও খেলতে পারেননি।

লন্ডনে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন সালিবা। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার পরিকল্পনা করা হয়েছে।

বিশ্বকাপ চলাকালে নিজের শারীরিক অবস্থা নিয়ে সালিবা বলেছিলেন, গত কয়েক মাস ধরেই তিনি ছোটখাটো চোট নিয়ে খেলছিলেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং বিশ্বকাপের গুরুত্ব বিবেচনায় ব্যথা নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

গত মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০টি ম্যাচ খেলেন সালিবা। দীর্ঘ ২২ বছর পর ক্লাবটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

আগামী ১৬ আগস্ট কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। এরপর ২১ আগস্ট প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে কোভেন্ট্রি সিটির বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে মিকেল আরতেতার দল। মৌসুম শুরুর আগেই সালিবার দীর্ঘমেয়াদি চোট আর্সেনালের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..