✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল পথচারীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৭:০৬:৫৩ |

টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম খানশূর (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বাসাইলের করাতিপাড়া বাইপাসের যমুনামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম খানশূর বাসাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জড়াশাহীবাগ এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামে জাহাজে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আজ ভোরে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি শফিকুল ইসলামকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

​বাসাইল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাসাইল থানা পুলিশ এবং গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ হেফাজতে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..