সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হুইলচেয়ারে করেই প্রচারে নামছেন মমতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৩, | ১০:০১:১১ |

চিকিৎসকের পরামর্শ পুরোপুরি না মেনেই সোমবার থেকে ফের বিধানসভা নির্বাচনের জন্য প্রচারে নামছেন ভারতের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে তার প্রচারণা শুরু হবে ঝাড়গ্রাম জেলা থেকে। এ সময় তিনি চলাফেরা করবেন হুইলচেয়ারে।

আনন্দবাজার প্রত্রিকার খবরে বলা হয়, প্রচারণায় যাওয়ার রোববার নন্দীগ্রাম দিবসে বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইস্তেহার প্রকাশের কথা থাকলেও আকস্মিক দুর্ঘটনায় কর্মসূচির পরিবর্তন হয়।

এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী। বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে কেন্দ্র সফরের সময়ই গাড়ির দরজা থেকে বাঁ পায়ে গুরুতর আঘাত পান তিনি। আঘাত লাগে শরীরের আরও কয়েকটি জায়গায়। দ্রুত সেখান থেকে তাকে আনা হয় এসএসকেএম-এ। পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেন। সেই প্লাস্টার খুলে এ দিন ফের পরীক্ষার পরে আর একটি প্লাস্টার করা হয়। দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’।

চিকিৎসকেরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকুন। তা ছাড়াও, অন্তত ৭ দিন বিশ্রামের পরামর্শ ছিল চিকিৎসকদের। তবে মমতা কিছুটা জোর করেই বাড়ি ফিরে যান। তাকে ৭ দিনের মাথায় ফের পরীক্ষা করার কথা চিকিৎসকদের। পরিবর্তিত পরিস্থিতিতে মমতার ঘোরাফেরা সবই আপাতত হুইল চেয়ারে।

বাড়ি ফিরে তৃণমূল নেত্রী বলেন, ‘আঘাত, যন্ত্রণা সব কিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছনো আমার কাছে বেশি জরুরি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..