✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১৯:৪৯:৪৭ |
চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভুঁইঁয়া (৫০)  নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ডণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া উপজেলার গজরা ভুঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভুঁইয়ার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে বীজ পাহারা দিতে যায়।

কিছু সময় পর তাকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় তার ভাই। এই সুযোগে সেখানে আসামি অরুণ ভুঁইঁয়া ওই শিশুকে ধর্ষণ করে।
শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদিকে ঘটনাটি জানায়। সেদিন তার বাবা-মা চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন।

ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর বাবা মতলব উত্তর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামিকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি তিনি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে মামলাটি চলমান অবস্থায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার সাক্ষ্যগ্রহণ, আসামির অপরাধ স্বীকার করা ও নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..