✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মঠবাড়িয়ায় ভাড়া বাসায় মিলল যুবকের লাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১৯:৩৫:১২ |
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুমন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম ময়েন প্রামাণিক।

তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের স্লুইসগেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আর্থিক সংকট ও পারিবারিক নানা বিষয় নিয়ে সুমনের সঙ্গে পরিবারের সদস্যদের মাঝে মধ্যে বিরোধ হতো।

এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্ত্রী সখি বেগম জানান, তার স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। কিছু টাকা সঞ্চয় করেছিলেন। পরে অনলাইন জুয়ায় জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। তার স্বামীর অনেক টাকা দেনা হয়ে গিয়েছিলেন। যে কারণে সুমন আত্মহত্যা করে থাকতে পারেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পরে আসল রহস্য উন্মোচন করা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..