✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১৯:২৩:১৩ |

বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা কয়েক দিন ধরে ওই নারীকে মহাসড়কের পাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেছেন। তাদের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বুধবার সকালে স্থানীয়রা সেতু-সংলগ্ন মহাসড়কের পাশে একটি খাদে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি শাখাওয়াত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে ওই নারী সড়কের পাশের খাদে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..