✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শুধু ট্রফি নয়, জালও সঙ্গে নিলেন স্প্যানিশ ফুটবলাররা; জানুন পেছনের ইতিহাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ২০:৪৪:১৫ |

১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর শুধু ট্রফি উঁচিয়ে ধরা নয়, স্প্যানিশ ফুটবলারদের এক ভিন্নধর্মী উদযাপনও আলোচনায় উঠে এসেছে। ম্যাচ শেষে গোলপোস্টের জাল কেটে তার একটি অংশ স্মারক হিসেবে সংগ্রহ করতে দেখা যায় দলের কয়েকজন ফুটবলারকে।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। শেষ বাঁশি বাজার পরপরই দাভিদ রায়া, মিকেল ওইয়ারজাবালসহ কয়েকজন খেলোয়াড় গোলপোস্টে উঠে জালের অংশ কেটে নিজেদের কাছে রেখে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই উদযাপনকে আর্জেন্টিনার উদ্দেশে ‘বার্তা’ বা ‘খোঁচা’ হিসেবে ব্যাখ্যা করলেও, এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং এটি দীর্ঘদিনের একটি ক্রীড়া ঐতিহ্যের অংশ বলেই জানা গেছে।

গোলের জাল কেটে স্মারক হিসেবে সংরক্ষণের এই রীতি মূলত ফুটবলের নয়, বাস্কেটবলের। যুক্তরাষ্ট্রে বিংশ শতাব্দীর শুরু থেকে চ্যাম্পিয়ন দলগুলো শিরোপা জয়ের স্মৃতি ধরে রাখতে বাস্কেটের জাল কেটে সংগ্রহ করত। ১৯৪৭ সালে নর্থ ক্যারোলাইনা স্টেটের কোচ এভারেট কেস সাউদার্ন কনফারেন্স টুর্নামেন্ট জয়ের পর খেলোয়াড়দের কাঁধে উঠে বাস্কেটের জালের একটি অংশ কেটে নেওয়ার মাধ্যমে এই উদযাপনকে জনপ্রিয় করে তোলেন।

এরপর থেকে যুক্তরাষ্ট্রের কলেজ বাস্কেটবলসহ বিভিন্ন বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জাল কেটে উদযাপন একটি ঐতিহ্যে পরিণত হয়। স্পেনের ফুটবলাররাও সেই ঐতিহ্যকে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নিয়ে এসেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বকাপ জয়ের স্মৃতি আজীবন ধরে রাখতেই এই ব্যতিক্রমী উদযাপন করেছেন স্প্যানিশ ফুটবলাররা। ফলে সামাজিক মাধ্যমে নানা জল্পনা থাকলেও, এটিকে আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে করা কোনো খোঁচা নয়; বরং ঐতিহাসিক শিরোপা জয়ের একটি স্মারক হিসেবে দেখছেন অনেকেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..