✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

না ফেরার দেশে দুইবারের ব্যালন ডি’অর জয়ী কেভিন কিগান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ২০:৩০:৪৩ |

ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তি, সাবেক অধিনায়ক ও দুইবারের ব্যালন ডি’অর জয়ী কেভিন কিগান আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তার মৃত্যু হয়েছে।

সোমবার কিগানের পরিবার এবং তার সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড পৃথক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে। চলতি বছরের জানুয়ারিতে প্রথম তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে জুন মাসে চিকিৎসকেরা জানান, তিনি চতুর্থ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ইংল্যান্ডের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে পরিচিত কেভিন কিগান ছিলেন গতি, লড়াকু মানসিকতা এবং গোল করার অসাধারণ দক্ষতার জন্য বিখ্যাত। ছোটখাটো গড়নের কারণে ভক্তরা তাকে স্নেহভরে ডাকতেন ‘মাইটি মাউস’ নামে।

ক্লাব ক্যারিয়ারে লিভারপুলের হয়ে কিগান জিতেছেন তিনটি ফার্স্ট ডিভিশন (বর্তমান প্রিমিয়ার লিগ) শিরোপা, একটি এফএ কাপ, দুটি ইউয়েফা কাপ এবং ১৯৭৭ সালে ক্লাবটির প্রথম ইউরোপিয়ান কাপ। পরে জার্মান ক্লাব হামবুর্গে যোগ দিয়ে ১৯৭৯ সালে বুন্দেসলিগা শিরোপাও জেতেন।

ব্যক্তিগত অর্জনেও ছিলেন অনন্য। টানা দুই বছর ১৯৭৮ ও ১৯৭৯ সালে বর্ষসেরা ফুটবলারের সম্মানজনক ব্যালন ডি’অর জিতে নিজের নাম লেখান ফুটবল ইতিহাসের সেরাদের কাতারে।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচ খেলেছেন কিগান। জাতীয় দলের জার্সিতে করেছেন ২১টি গোল এবং ৩১টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..