✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নবীনগরে নদীতে ডুবে জেলের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ২০:০৮:৩৫ |

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে বেলাল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তিতাস নদীতে এই ঘটনা ঘটে। 

নিহত বেলাল উপজেলার উরখুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তিতাস নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান বেলাল। সেই সময় অসাবধানতাবশত তিনি পড়ে গিয়ে পানিতে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারে কার্যক্রম শুরু করেন। তার প্রায় দুই ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..