✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ১৯:৫৭:৫৬ |

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবসহ বিরোধী জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীের বাসভবনের দিকে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেন বিরোধী নেতারা। বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

এদিকে, সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পরও মঙ্গলবার শত শত শিক্ষার্থী ও সমর্থক যন্তর মন্তরে জড়ো হয়ে আন্দোলন অব্যাহত রাখেন। আন্দোলনকারীদের দাবি, পুলিশের বলপ্রয়োগ তাদের আন্দোলন দমাতে পারেনি; বরং তা আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় করেছে। সূত্র: দ্য হিন্দু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..