সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সুইডিশ গেম প্রকাশক প্রতিষ্ঠান স্টিলফ্রন্ট এখন বাংলাদেশে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১২, | ০৯:৪০:২৯ |

ভারতের মুনফ্রগ ল্যাবস এবং এর মালিকানাধীন বাংলাদেশি গেম স্টুডিও উল্কা গেমস কিনে নিল স্টিলফ্রন্ট গ্রুপ। এর মাধ্যমে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করল সুইডিশ প্রতিষ্ঠানটি।

স্টিলফ্রন্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৯ কোটি ডলারের বিনিময়ে মুনফ্রগের ৯১ শতাংশ শেয়ারের মালিক হলো স্টিলফ্রন্ট। বাকি ৯ শতাংশের মূল্য তিন বছর ধরে গেম স্টুডিওটির পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হবে।

বৈশ্বিক মোবাইল গেমের বাজারের সঙ্গে তুলনা করলে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। সেদিক থেকে উল্কা গেমসের অধিগ্রহণ হয়তো নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।

২০১৯ সালে উল্কা গেমস প্রতিষ্ঠা করেন জামিলুর রশিদ। শুরু থেকেই মুনফ্রগ ল্যাবসের সঙ্গে কাজ করেছে তার প্রতিষ্ঠান। তিনি নিজেও এর আগে ভারতীয় প্রতিষ্ঠানটিতে পরামর্শক হিসেবে কাজ করতেন। উল্কা গেমসে এখন ৫০ জনের বেশি কর্মী। মূলত স্মার্টফোনের জন্য গেম তৈরি করে উল্কা। স্টিলফ্রন্টের মালিকানাধীন হলেও আগের মতো স্বাধীনভাবে গেম তৈরিতে করে যাবে তারা। উল্কা গেমসের তৈরি সবচেয়ে জনপ্রিয় গেমের নাম আড্ডা।

বিশ্বব্যাপী ২০টির মতো গেম স্টুডিও আছে স্টিলফ্রন্ট গ্রুপের। বেশির ভাগই অধিগ্রহণ করা। কর্মীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখা আছে। প্রতিষ্ঠাতা ইয়োরগেন লারসন সুইডেনের স্টকহোমভিত্তিক প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..