✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ১১:৫০:৫৪ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে টিটি কর্তৃক মারধরের প্রতিবাদে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলায় রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে রাজশাহী রেল স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে এবং গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারছে না। 

শিক্ষার্থীরা জানান, ফোরকার নামে আইন বিভাগের এক শিক্ষার্থী পদ্মা এক্সপেক্স ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হয়। ওই শিক্ষার্থী জানান, রশিদ ছাড়া টিকেটের টাকা উত্তোলন করার প্রতিবাদ করায় তার উপর টিটি হামলা চালায়। 


শিক্ষার্থীরা এসময় বলেন, হামলার প্রতিবাদে সকাল থেকে রেললাইন অবরোধ করা হয়েছে। হামলাকারী টিটিকে উপযুক্ত শাস্তি প্রদান করা না হলে রেল লাইন অবরোধ প্রত্যাহার করা হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..