✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপ ট্রফি হাতে দেশের মাটিতে স্পেন, মাদ্রিদে লাখো সমর্থকের ঢল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ১১:২২:৪৪ |
বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের পর বিশেষ বিমানে করে মাদ্রিদে পৌঁছান রদ্রি-পেদ্রিরা।

ইবেরিয়া এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে দেশে ফেরার পর মাদ্রিদের আদোলফো সুয়ারেজ বারাহাস বিমানবন্দরে অধিনায়ক রদ্রি ও প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন। এ সময় বিমানবন্দরে জড়ো হওয়া হাজারো সমর্থক করতালি ও উল্লাসে দলকে স্বাগত জানান।

দেশে ফিরেই স্প্যানিশ দল প্রথমে রাজপ্রাসাদে গিয়ে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে অংশ নেন খেলোয়াড় ও কোচিং স্টাফ।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় ছাদখোলা বিশেষ বাসে করে মাদ্রিদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্বচ্যাম্পিয়নরা। উদযাপনের কেন্দ্রবিন্দু ছিল রাজধানীর ঐতিহাসিক প্লাজা দে সিবেলেস, যেখানে প্রায় ১০ লাখ সমর্থক বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানাতে জড়ো হন। উল্লাস, গান ও পতাকা ওড়ানোর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..