সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২০, | ১৫:৩৫:০৬ |

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন ম্যাচ চলাকালীন তীব্র উত্তেজনার মধ্যে বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (এসএএমই) এ তথ্য নিশ্চিত করেছে। একই ঘটনায় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, নিহত দুজনের বয়স ছিল যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর। সরকারি নথি অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মন্টসেরাট এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মধ্যবর্তী একটি বাসা থেকে জরুরি সহায়তার আবেদন আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর প্রয়োগ করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি একই ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত হন। তাকে সিপিআর দেওয়ার পর দ্রুত ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এদিকে বুয়েন্স আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাচ চলাকালে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ৭২ বছর বয়সী আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে ম্যাচ শেষে রাজধানীর ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে সমর্থকদের ব্যাপক জমায়েতের মধ্যে বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। লাভালে ও ৯ জুলাই অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার ওপর থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে যায়। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, ফাইনালের পর ওবেলিস্ক এলাকায় অতিরিক্ত মদ্যপান, সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। এসব ঘটনায় কারও মুখমণ্ডল ও নাকে আঘাত লেগেছে, আবার কেউ বিভিন্ন ধরনের শারীরিক জখম নিয়ে চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..