সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পুনাক শিশুদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১১, | ০৯:২৭:৫৪ |

পুলিশ পরিবারের শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি।

বুধবার (১০ মার্চ) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।

তিনি স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশের গড়ে তোলা প্রথম প্রতিরোধ যুদ্ধের কথা বলেন। অনুষ্ঠানের শিশু-কিশোরদের নিয়ে বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘর পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের গল্প শোনান। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে পুনাক। এ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি ভালবাসার এক বীজবপন করে চলেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি। অনুষ্ঠানে পুনাকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..