সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে চান না স্পেনের স্ট্রাইকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৯, | ২৩:০৭:০০ |

দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপার লক্ষ্যে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামছে ইউরোপের পরাশক্তি স্পেন। ফাইনালে মহারণে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে।

এছাড়াও ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে ট্রাম্পের উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি এড়িয়ে যেতে চান বলে জানিয়েছেন স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস। এই ফুটবলার বলেন, এমন মুহূর্ত তিনি এড়িয়ে চলতে চাইতেন। প্রয়োজন হলে অনিচ্ছাসত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করবেন। এক্ষেত্রে তিনি কোনো অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করতে চান না।

৩৩ বছর বয়সী এই খেলোয়াড় একটি স্থানীয় ম্যাগাজিনকে বলেছেন, ‘আমি জেলে যেতে চাই না’। তিনি আরও বলেন, আমি আশা করি এমন সময়ে তার সঙ্গে দেখা হবে যখন আমরা সবাই খুব আনন্দিত থাকব এবং বিষয়টি যেন দ্রুত মিটে যায় যাতে আমি তা ভুলে যেতে পারি। আমার মনে হয় না বিতর্ক সৃষ্টির জন্য এটি উপযুক্ত সময়। আমার মতামত কী তা মানুষ ভালোভাবেই জানে।

স্পেনের এই স্ট্রাইকার আরও বলেন, আমি অনেক কিছুই করতে চাইতাম, কিন্তু বাস্তবতা হলো মানুষ আমাকে সর্বশক্তিমান মনে করলেও, নির্দিষ্ট কিছু বিষয় সামলানোর মতো ক্ষমতা আমার নেই। পুরো ক্যারিয়ারজুড়ে নিজের রাজনৈতিক ও সামাজিক মতামত প্রকাশ করতে ইগলেসিয়াস কখনোই পিছপা হননি।

সেল্টা ভিগোর এই ফরোয়ার্ড রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে ঘিরে সৃষ্ট বিতর্কের সময় সবচেয়ে সোচ্চার খেলোয়াড়দের একজন ছিলেন। ২০২৩ নারী বিশ্বকাপ জয়ের পর জেন হারমোসোকে জোরপূর্বক চুমু খাওয়ার ঘটনায় রুবিয়ালেস যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

তিনি প্রকাশ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন এবং ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থনে নিজের নখে কালো রঙ করেছিলেন। মাঠের পারফরম্যান্সের বিচারে ইগলেসিয়াস একটি চমৎকার মৌসুম কাটিয়েছেন। চলতি মৌসুমে সেল্টা ভিগোর হয়ে তিনি ১৮টি গোল করেছেন।

তবে বিশ্বকাপে তাকে খুব কমই মাঠে নামানো হয়েছে; তিনি মাত্র তিনটি ম্যাচে মোট ৭৩ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। ফাইনালে তার বেঞ্চ থেকেই খেলা শুরু করার সম্ভাবনা রয়েছে। লুইস দে লা ফুয়েন্তের দল যখন বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে নামবে, তখন স্পেনের আক্রমণের নেতৃত্বে আবারও মিকেল ওয়ারজাবালকে দেখা যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..